কোচবিহার শহর লাগোয়া এলাকায় বাইসনের তান্ডব, ঘুমপাড়ানি গুলিতে নিহত ২ বাইসন - The News Lion

কোচবিহার শহর লাগোয়া এলাকায় বাইসনের তান্ডব, ঘুমপাড়ানি গুলিতে নিহত ২ বাইসন




দি নিউজ লায়ন ;  জঙ্গল থেকে লোকালয়ে চলে আসা বাইসন তাণ্ডব চালাল কোচবিহার শহর লাগোয়া পশ্চিম ঘুঘুমারি ফাসিরঘাট এলাকায়। পরবর্তীতে বাইসন পৌঁছে যায় তাপুরহাট এলাকাতেও। বাইসনের তাণ্ডব শুরু হয় টাকাগাছ রাজারহাট এলাকা থেকে। বাইনের তাণ্ডবে  ২ জন বাসিন্দা গুরুতর ভাবে জখম হয়েছেন। দুটি গরুর মৃত্যু হয়েছে। এছাড়াও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে উঠে তাঁরা দেখতে পান এলাকায় তিনটি বাইসন ঘুরে বেড়াচ্ছে। এরপর লোকজন জমায়েত হতে শুরু করলে দুটি বাইসন সেখান থেকে অন্যত্র চলে যায়। কিন্তু একটি বাইসন এখনও ওই এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে বনদফতরের লোকজন সেখানে ছুটে যায়। বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি করে বাইসন দুটিকে কাবু করা হয়। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে শেষ পর্যন্ত দুটি বাইসন মারা গেছে।


 বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, দুটি বাইসনকে ঘুমপাড়ানি গুলি না করে ধরার চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনোভাবেই তাদের বাগে আনা যাচ্ছিল না তাই বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে ঘুমপাড়ানি গুলি করা হয়। দুর্ভাগ্যজনকভাবে দুটি বাইসনের মৃত্যু হয় এর ফলে। অন্য যে বাইসনটি এখনো লোকালয় রয়েছে সেটিকে বাগে আনার চেষ্টা করা হচ্ছে এর জন্য প্রশিক্ষিত বনকর্মী নিয়োগ করা হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত তাকে সুরক্ষিত ভাবেই লোকালয় থেকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.